Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর স্ত্রী

করোনা আক্রান্ত বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর স্ত্রী 




করোনা আক্রান্ত বিজেপি নেতা মুকুল রায়। রাজ্য বিধানসভা নির্বাচন শুরু থেকেই রাজ্যের একাধিক প্রার্থী, নেতা-নেত্রীর করোনা আক্রান্তের খবর সামনে এসেছে। এমনকি প্রানও হারিয়েছেন করোনায়। এবার করোনা আক্রান্ত হলেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি, তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ও করোনায় করোনা আক্রান্ত। সূত্রে খবর, পজিটিভ হলেও তেমন কোনও শারীরিক সমস্যার সম্মুখীন হননি মুকুল। সল্টলেকের বাড়িতেই আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি।



জানা যাচ্ছে কয়কেদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মুকুল রায়। করোনা উপসর্গ সামান্য দেখা দিয়েছে বলেও খবর। এরপর মুকুল নিজের ও তাঁর স্ত্রীর করোনা পরীক্ষা করালে সে রিপোর্ট পজিটিভ আসে। ফলে সল্টলেকের বাড়িতেই আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। তবে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নাসিংহোমে ভর্তি করা হয়েছে।



বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে হারিয়ে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন মুকুল। সূত্রে খবর, আপাতত চিন্তার কোনও কারণ নেই। তবে চিকিৎসকদের পরামর্শও নিয়েই আইসোলেশনে রয়েছেন বর্ষীয়ান এই নেতা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code