Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুধু শীতলকুচি নয় আরও ৩ মহকুমা পরিদর্শনে আসছেন রাজ‍্যপাল

শুধু শীতলকুচি নয় আরও ৩ মহকুমা পরিদর্শনে আসছেন রাজ‍্যপাল 



রাজ‍্যে ভোট পরবর্তী হিংসার খবর উঠে এসেছে বারেবারে। কোচবিহারের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত জায়গাগুলি পরিদর্শন করবেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। উল্লেখযোগ‍্য ভাবে, ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারানো কোচবিহারের শীতলকুচি বিধানসভাও পরিদর্শন করবেন রাজ‍্যপাল। তবে শুধু শিতলকুচি নয়, আরও তিন মহকুমায় যাবেন তিনি।








আজ টুইট করে একথা জানান রাজ‍্যের রাজ‍্যপাল জগদীপ ধনকড়। বিএসএফ-র কপ্টারে চড়েই পরিদর্শনে যাবেন তিনি। ট্যুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় জানিয়েছেন, 'বিএসএফের কপ্টারে ১৩ মে সকাল ১১ টায় মাথাভাঙ্গা, শিতলকুচি, সিতাই এবং দিনহাটায় সাধারণ মানুষের সাথে কথা বলবো।'


এদিন তিনি কোচবিহার সার্কিট হাউসে সংবাদ মাধ্যমেরও মুখোমুখি হবেন বলে জানিয়েছেন।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code