Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতলকুচির ঘটনার প্রতিবাদে আগামীকাল কালো ব্যাচ পড়ে রাজ্য জুড়ে কালা দিবস পালন করবে তৃণমূল




শীতলকুচির ঘটনার প্রতিবাদে আগামীকাল কালো ব্যাচ পড়ে রাজ্য জুড়ে কালা দিবস পালন করবে তৃণমূল 


আজ চতুর্থ দফার ভোটের সকালেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। সকালেই শীতলকুচির পাগলাপীর এলাকায় ভোটের লাইনেই গুলি হয়ে প্রান হারায় এক নতুন ভোটার। এখানেই শেষ নয়। একে একে উত্তপ্ত হয় একাধিক বুথ।



এদিকে শীতলকুচির জোড়পাটকী এলাকারা বুথে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রান হারায় ৪ জন ভোটার। পাশাপাশি আহত হয় আরও ৪। এরপরেই তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।



এই ঘটনার জেরে তৃণমূলের উচ্চ নেতৃত্বের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান এই ঘটনার প্রেক্ষিতে আগামীকাল কালো ব্যাচ পড়ে কালা দিবস পালন করা হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code