Latest News

6/recent/ticker-posts

Ad Code

তামান্নার ব্যক্তিগত বিমানে প্রাক্তন প্রেমিক বিরাট কোহলি! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়






তামান্নার ব্যক্তিগত বিমানে প্রাক্তন প্রেমিক বিরাট কোহলি! ভাইরাল সোশ্যাল মিডিয়ায়



দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার ব্যক্তিগত বিমানে প্রাক্তন প্রেমিক বিরাট কোহলি! নিজের ইন্সটাগ্রামে পোস্ট করা এক ছবি ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, প্লেট ভর্তি চিপস, কেক, কুকিজ ও বিস্কুট হাতে নিয়ে তামান্না ব্যক্তিগত বিমানে ভ্রমণ করছেন আর তাঁর পিছনের সিটে বসে উকি মারছেন 'বিরাট কোহলি'। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে আলোড়ন সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।



ফ্যানেরা প্রশ্ন তুলেছেন যে, প্রাক্তন প্রেমিক বিরাটের সঙ্গে নিজের বিমানে কী করছেন ভারত অধিনায়ক! কারণ তামান্না-বিরাটের সম্পর্ক আজ শুধুই অতীত ছাড়া কিছুই নয়। তবে তামান্নার বিমানে ছিলেন না বিরাট কোহলি। বিরাটের মতোই একদম দেখতে বিমানে ছিলেন মেক-আপ আর্টিস্ট ফ্লোরিয়ান হারেল ও নিলাম কেনিয়া। ফ্লোরিয়ান যেন কোহলির যমজ!মেক-আপ আর্টিস্টের মুখের মধ্যে এতটাই সাদৃশ্য যে ভুল হওয়াটাই স্বাভাবিক।



তামান্না তাঁর আসন্ন ওয়েব সিরিজ ইলেভেনথ আওয়ারের প্রচারের জন্য হায়দরাবাদ যাচ্ছিলেন। এই সিরিজে তাঁকে ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে। তবে বলে রাখি, এক সময় তামান্নার সঙ্গে বিরাটের প্রেমের গুঞ্জন চলছিল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code