Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার জের রাজধানীতে ছয়দিনের লক ডাউন জারি করলো মুখ‍্যমন্ত্রী



করোনার জের রাজধানীতে ছয়দিনের লক ডাউন জারি করলো মুখ‍্যমন্ত্রী 


লাগাতার সংক্রমণ বৃদ্ধির জের দিল্লীতে ছয়দিনের লক ডাউন জারি করলো মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ রাত থেকেই শুরু হচ্ছে লক ডাউন বলে জানা গেছে। আজ রাত দশটা থেকে আগামী ২৬এপ্রিল সোমবার সকাল ৬টা পর্যন্ত লক ডাউনের ঘোষনা করেছেন মুখ‍্যমন্ত্রী। 




অরবিন্দ কেজরিওয়াল আরো জানিয়েছেন, প্রয়োজনীয় সামগ্রী, খাদ‍্য সরবরাহ ও মেডিকেল এমার্জেন্সি চালু থাকবে। পাশাপাশি বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশজনের অনুমতি মিলবে। তিনি জানান, পুরোপুরি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে নিয়মাবলী। 



পাশাপাশি সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান ওয়ার্ক ফর্ম হোমে কাজকর্ম চালাবে এবং শুধু মাত্র প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। লেফটেনেন্ট গভর্ণর অনিল বাইজল ও মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code