মাস্ক কেনার সামর্থ্য না থাকায় মুখে পাখির বাসা বেঁধে এক সরকারি অফিসে যাচ্ছেন মেকালা কুরমায়া নামের এক কৃশক-এমন ছবি সামনে আসবার পর শোরগোল পড়ে গেছে স্যোসাল মিডিয়ায়।
ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে, মেকালা কুরমায়া তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগর জেলার চিনামুনুগল চাদ এলাকার বাসিন্দা। জানাগিয়েছে পেনশন নিতে সরকারি অফিসে যেতে হয়েছে কুরমায়াকে।
তিনি জানতেন, মাস্ক ছাড়া তাকে সরকারি অফিসে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু মাস্ক কেনার সামর্থ্য না থাকায় তেলেঙ্গানা থেকে তিনি মাস্ক হিসেবে এক ধরনের পাখির বাসা ব্যবহার করেন।
কুরমায়ার সেই ‘মাস্ক’ পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকারি অফিসগুলোতে বিনামূল্যে মাস্ক দেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি জানিয়েছেন-" যারা মাস্ক কিনতে পারেন না, তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানান কুরমায়া।"
ভারতের অন্যান্য রাজ্যের মতো তেলেঙ্গানায়ও করোনাভাইরাসের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে। তেলেঙ্গানা রাজ্য সরকার এ মাসের শুরুতে জনসাধারণকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিয়েছে। সেই আদেশে বলা হয়েছে, মাস্ক না পরলে এক হাজার টাকা জরিমানা করা হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ