Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেটফ্লিক্সের নতুন ছবিতে দেখা যাবে 'ফিফটি শেডস অফ গ্রে'র ডাকোটা জনসনকে

নেটফ্লিক্সের নতুন ছবিতে দেখা যাবে 'ফিফটি শেডস অফ গ্রে'র ডাকোটা জনসনকে 



২০১৪ সালে বিশ্বজুড়ে মুক্তি পাওয়া একশোটি সবচেয়ে উত্তেজক ছবির তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছিলো 'ফিফটি শেডস অফ গ্রে'। 'ফিফটি শেডস'-এর দুই মুখ্য চরিত্র, ধনকুবের ক্রিস্টিয়ান গ্রে এবং সাংবাদিক তথা গ্রে-র প্রেমিকা অ্যানাস্ট্যাসিয়া স্টিল-এর চরিত্রে অভিনয় করেছেন ডাকোটা জনসন।




এবার নেটফ্লিক্সের নতুন ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে।


জানা গিয়েছে- জেন অস্টিনের বিখ্যাত উপন্যাস 'পারসুয়েশন' এর উপর ভিত্তি করে তৈরি হতে চলা এই ছবিতেই ডাকোটাকে দেখতে পাবে দর্শক। জেন অস্টিনের লেখা এই ওল্ড ক্লাসিককে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফেলে একটু নতুনভাবে চিত্রনাট্য লিখেছেন রন ব্যাস এবং অ্যালিস ভিক্টরিয়া উইন্সলো।


সূত্রের খবর, সিনেমার খাতিরে চিত্রনাট্যে সামান্য রদবদল হলেও এই বিখ্যাত উপন্যাসের চিরন্তন ক্ল্যাসিকের আমেজ থেকে তা দূরে সরে যাবে না। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসেই শুরু হবে এই ছবির শ্যুটিং।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code