শীতলকুচি কাণ্ডে নিহতদের পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিল নস্যসেখ উন্নয়ন পরিষদ
চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রান হারান চার ভোটার। ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। এরপর তিনদিনের জন্য রাজনৈতিক নেতা নেত্রীদের কোচবিহারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। শীতল কুচির এই ঘটনায় নিহতদের পরিবারের সাথে দেখা করলেন নস্যসেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার নস্যসেখ উন্নয়ন পরিষদের সদস্যরা মৃতদের পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের সাথে কথা বলেন।
মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নস্যসেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক, সেই সাথে সাংগঠনিক ভাবে সম্পুর্ণ ঘটনার তদন্ত এবং বিচার বিভাগিয় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক শিক্ষক আমিন হক,কেন্দ্রীয় সভাপতি জনাব বজলে রহমান, কোচবিহার জেলা সম্পাদক বিশিষ্ট আইনজীবী আহসানুল আলম সরকার, জেলা সহ-সভাপতি হবিবর রহমান, জেলা কোষাধ্যক্ষ আব্দুর রহিম ও আরও অনেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ