শীতলকুচি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার জের কোচবিহারের শীতলকুচি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে ঢুকতে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শীতলকুচি কাণ্ডে নিহতদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি আর যেতে পারবেন না শীতল্কুচিতে। গতকাল শীতলকুচিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী। রাতে রাজনৈতিক নেতৃত্বকে কোচবিহারে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। এরপরেই না যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে মমতাকে।
প্রসঙ্গত, চতুর্থ দফার ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত শীতলকুচি। সকালেই শীতলকুচির পাগলাপীর গ্রামে ভোটের লাইনেই গুলি চলে প্রান হারান একজন। একে একে বিভিন্ন জায়গায় বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। এদিকে জোড়া পাটকিতে ১২৬ নম্বর বুথের বাইরে সকালে গুলি চলে। সেখানে নিহত ৪ এবং আহত আরও ৪।
১৮ বছরের যুবক আনন্দ বর্মনের মৃত্যু খবর পাওয়া পর ফের গুলি চলার খবর পাওয়া গেছে। গুলি চালানোর অভিযোগ উঠেছে সিআরপিএফের বিরুদ্ধে। বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে অভিযোগ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ