আগামী সব সভা বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ মাথায় রেখে আগামী সব নির্বাচনী সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন ভার্চুয়াল হবে সভা। তবে বন্ধ থাকবে না ভোটের প্রচার। এবার ভোটের প্রচার হবে ভার্চুয়ালে। নতুন সময়সূচী পরে জানানো হবে বলেই জানা গেছে।
ভোটের আবহে বেলাগাম করোনা। করোনা সংক্রমণ বাড়েই চলছে। এমন পরস্থিতি করোনার রাশ টানতে করোনা বিধি মেনে চলা প্রয়োজন সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
এদিন টুইট করে মমতা বন্দোপাধ্যায় জানান, সব সভা হবে ভার্চুয়ালে। তবে কবে কখন এই সভা হবে তা জানাননি। প্রসঙ্গত, রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার দ্বিতীয় স্ট্রেনে ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ