আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়লেন কোহলি
চলছে আইপিএল ২০২১। এবারের আইপিএল-এ প্রথম ক্রিকেটার হিসেবে নয়া নজির গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে ৬০০০ রানের গণ্ডি টপকালেন কোহলি। তাঁর পিছনে রয়েছে সুরেশ রায়না। সুরেশ রায়না সংগ্রহ ৫৪৪৮ রান।
বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের রান তাড়া করতে নেমে পেসার ক্রিস মরিসের একটি ফুলটস বলে বাউন্ডারি মেরে ৬ হাজারের গণ্ডি পেরিয়ে যান তিনি। আর তারপর সেলিব্রেশনে দেখা গেল লেডি লাক। মেয়ে কোলে নেওয়ার মতো করে দোল খাইয়ে আদরের ভঙ্গিমা করলেন তিনি। এদিন ৪২ বলে ৭২ রানের ইনিংস খেলেন কোহলি।
এদিনের ম্যাচে যেন ছিল রেকর্ডের ছড়াছড়ি।
প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০০ রানের গণ্ডি টপকালেন কোহলি।
প্রথম সেঞ্চুরি করলেন দেবদত্ত পড়িক্কল।
রাজস্থানকে ১০ উইকেটে হারিয়ে প্রথমবার আইপিএলে টানা চার ম্যাচ জেতার নজির গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
পয়েন্ট টেবিলের শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ