BREAKING NEWS: রাজ্যের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন, ঘোষনা মমতা বন্দোপাধ্যায়ের
রাজ্যের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সারা দেশে তৈরি হওয়া উদ্বেগের মাঝেই কেন্দ্রের তরফে ১লা মে থেকে ১৮ বছরের বেশি সকলকে ভ্যাকসিন দেওয়ার ঘোষনা করেন। এরপর আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৫ই মে থেকে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষনা করলেন।
দেশের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কোভিশিল্ডের দাম ঘোষণা করা হয়। সরকারি হাসপাতালে ভ্যাকসিনের এক-একটি ডোজ মিলবে ৪০০ টাকায়। অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এই মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
রাজ্যে চলছে ভোট। এমন পরিস্থিতিতে বেড়েই চলছে সংক্রমণ। ইতিমধ্যে রাজ্যের করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে। ভোটের ফল প্রকাশ ২রা মে। ভোট শেষ হলে সংক্রমণ আরো বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ