Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাল থেকে বাজার খোলা থাকবে ৫ ঘন্টা, নির্দেশিকা জারি রাজ‍্যের

কাল থেকে বাজার খোলা থাকবে ৫ ঘন্টা, নির্দেশিকা জারি রাজ‍্যের 






করোনার ভয়াল প্রকোপ এবার আংশিক লক ডাউন জারি হল রাজ‍্যে। শপিং মল থেকে রেস্তোরা, জিম থেকে সিনেমা হল সব ক্ষেত্রেই ঝুললো তালা। আজ রাজ‍্যের তরফে নির্দেশিকা জারি করে একাধিক বিধি নিষেধ জারি করা হল। পাশাপাশি বাজার খোলার ক্ষেত্রেও জারি হল নিয়ম। কাল থেকে সকাল ৭টা থেকে ১০টা তিন ঘন্টা ও বিকাল ৩টা থেকে ৫টা দুই ঘন্টা মোট ৫ ঘন্টা দোকান খোলার রাখার নির্দেশিকা জারি করলো রাজ‍্য। 




সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত বাজার দোকান পাঠ খোলা থাকবে। ওষুধের দোকান, মুদিখানা এই নিয়মের বাইরে থাকবে বলে জানা গেছে। অর্থাৎ, ঔষুধ সামগ্রী ও মুদির দোকানের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ নয় মানে খোলা রাখা যাবে। 




শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, জিম, স্পোর্ট কমপ্লেক্স, স্পা, সুইমিং পুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনলাইন এবং হোম ডেলিভারি পরিষেবা চালু থাকবে। সকল সাংস্কৃতিক/ একাডেমিক/ এন্টারটেইনমেন্ট সংক্রান্ত অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code