Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির বুথ সভাপতি হওয়ার কারণে হুসেন আলির পুকুরে বিষ ! ৫০ হাজার টাকার বেশি মাছ মারা গেছে

বিজেপির বুথ সভাপতি হওয়ার কারণে হুসেন আলির পুকুরে বিষ ! ৫০ হাজার টাকার বেশি মাছ মারা গেছে 



ধূপগুড়ি,জয়ন্ত বর্মন :: ধূপগুড়ির পূর্ব আলতাগ্রাম এলাকায় এক ব্যক্তির পুকুরে কীটনাশক দেওয়ার অভিযোগে চাঞ্চল্য এলাকায়! 

জানা গেছে পূর্ব আলতাগ্রাম এলাকায় প্রায় তিন বিঘা আয়তনের জমিতে মাছ চাষ করতেন হুসেন আলি এবং তার ভাই হাসান আলি। শনিবার সকালে তারা দেখতে পান তাদের পুকুরে  মাছ ভেসে উঠে মারা যেতে থাকে। অভিযোগ, প্রায় ৫০ হাজার টাকার মতো মাছ মারা গেছে। 

কারা এই ঘটনা ঘটালো সেই বিষয়ে পরিবারের সদস্যরা এখনো সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে স্থানীয় বিজেপি নেতা অভিযোগ করে শাসক দলের দিকে। 

তাদের অভিযোগ, হুসেন আলি বিজেপির বুথ সভাপতি হওয়ার কারণে তাকে নানাভাবে হুমকি দেওয়া হত। এদিন তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা তার পুকুরে কীটনাশক দেয়। অভিযোগ অস্বীকার তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা । 

এদিন ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার পুলিশ। ছুটে আসেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি রসিদুল আলম এবং বিজেপির ধূপগুড়ির কনভেনার কমলেশ সিংহ রায়।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code