করোনার বলি, চলে গেলেন সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোর
করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠোর। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়ার তিনদিনের মৃত্যু হল তাঁর। হার্ট-অ্যাটাক ও মাল্টি অর্গ্যান ফেলিওরে প্রাণ হারালেন বিখ্যাত এই সঙ্গীত পরিচালক। বৃহস্পতিবারে মৃত্যু হয় তাঁর। করোনা আক্রান্ত হওয়ার পর শনিবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু রক্ষা পেল না।
নাদিম-শ্রবণ জুটি হিসেবে গোটা দেশখ্যাত এই সঙ্গীত পরিচালক। নব্বই এর দশকে কার্যত বলিউড মাতিয়ে রেখেছিল নাদিম-শ্রবণ জুটি। আশিকি, সাজন, ফুল অর কাঁটে, রাজা হিন্দুস্থানী, সড়ক, রাজ-এর মতো সিনেমার সুপার-ডুপার হিট গান উপহার দিয়েছে। শ্রবণের অকাল প্রয়ানে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ।
শ্রবণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান সময়ের অন্যতম পরিচিত সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট, শ্রেয়া ঘোষাল, প্রীতম, আদনান স্বামী, জিৎ গঙ্গোপাধ্যায়ও। শোক প্রকাশ করে শ্রেয়া ঘোষাল লেখেন, অতিমারীর সময়ে আরও একটা বড় ক্ষতি। নাদিম-শ্রবণ জুটির শ্রবণ জির মৃত্যুতে শোকাহত। শুধু বড় মাপের সঙ্গীত পরিচালকই নন, উনি ছিলেন দরাজ মনের মানুষও। পরিবারের প্রতি সমবেদনা জানাই ও ওঁর আত্মার শান্তি কামনা করি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ