অপসারিত করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিককে
অপসারিত করা হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে। নির্বাচন কমিশনের নির্দেশেই অশোক চক্রবর্তীকে সরানোর নোটিশ জারি করা হয়েছে। গত মাসে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত পাওয়ার ঘটনায় ‘নিরাপত্তাজনিত ত্রুটি’র কারণেই নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার অন স্পেশ্যাল ডিউটি অশোক চক্রবর্তীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হল বলে মনে করা হচ্ছে।
নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে জনসংযোগের সময় আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই এই ঘটনা নিয়ে শুরু হয় তোলপাড়। চলে চাপানউতোর। একদিকে অভিযোগ পরিকল্পনামাফিক চক্রান্ত করে এই ঘটনা অন্যদিকে সহানুভূতি আদায়ের জন্যই এসব করেছেন বলে দাবি করে বিজেপি।
এরপর, ঘটনার রিপোর্ট চায় কমিশন। দুর্ঘটনার তত্ত্বে সিলমোহর দেন ২ পর্যবেক্ষক। কমিশনে তাঁরা যে রিপোর্ট জমা দেন, তাতে উল্লেখ করা হয়, নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে পরিকল্পনা করে হামলার কোনও বিষয় নেই। এই ঘটনা ‘নিরাপত্তাজনিত ত্রুটি’র কারণ দেখিয়ে সরানো হল নিরাপত্তা আধিকারিক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ