BREAKING NEWS: মে-জুন মাসে বিনামূল্যে ৮০ কোটি মানুষকে রেশন দেওয়ার ঘোষনা কেন্দ্রের
দেশের মধ্যে জাঁকিয়ে বসেছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত রেকর্ড তৈরি করছে। এমন পরিস্থিতিতে আগামী মে ও জুন মাসে ৮০কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষনা করলো কেন্দ্র সরকার।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশনে ৫ কেজি চাল-গম দেওয়া হবে ৮০ কোটি মানুষকে। এর জেরে ২৬০০০ কোটি বাড়তি খরচ হবে। উল্লেখ্য, গত বছর কোভিড পরিস্থিতিতেও নিখরচায় রেশন দিয়েছিল কেন্দ্র সরকার।
খাদ্য ও সরবারহ দপ্তরের সেক্রেটারি পিটিআই-কে জানিয়েছে, দেশের ৮০ কোটি মানুষ এই সুবিধা পাবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের মানুষদের ফ্রি রেশনের ব্যবস্থা করলো কেন্দ্র।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ