অভিনব বই দিবস পালন সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশনের
দিনহাটা: পুস্তক দিবসে ছোট ছোট শিশুদের হাতে খড়ি দেওয়া ছাড়াও বই ,খাতা, সেলেট ,পেন্সিল সহ বিভিন্ন শিক্ষা সরঞ্জাম তুলে দিল সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশন।
আজ দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড মা মহামায়া পাট মন্দির প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০ জন খুদে শিশুর হাতে এই শিক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হয়।
এই শিশুদের পড়াশোনার পাঠ শুরু করার পাশাপাশি দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের হাতে বই তুলে দেওয়া হল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ