এবার দিনহাটায় আসছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
২৭শে মার্চ থেকে শুরু হয়েছে নবান্ন দখলের লড়াই। আট দফায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে দুই দফায় নির্বাচন হয়ে গিয়েছে। বাকি চার দফা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে রাজনৈতিক দল গুলি জোর প্রচার চালিয়ে যাচ্ছে। চলছে জনসভা। চলছে রোড শো। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনবরত একের পর এক জনসভা, রোড শো করেই চলছে। প্রচার আসরে নেমে পড়েছে রাজ্যস্তরের নেতারাও।
আগামীকাল কোচবিহারের দিনহাটায় জনসভা করতে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা গোপাল চন্দ জানান, আগামীকাল দিনহাটা সংহতি ময়দানে সেই ঐতিহাসিক জনসভা হবে। নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই দিনহাটার খাড়ুভাঁজে জনসভা করে যান মিঠুন চক্রবর্তী। এবার দিনহাটায় আসছে শুভেন্দু অধিকারী। সংহতি ময়দানে জনসভা করবেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ