Latest News

6/recent/ticker-posts

Ad Code

চলতি সপ্তাহে একদিনই কর্মদিবস, টানা ৬ দিন বন্ধ ব্যাঙ্ক




চলতি সপ্তাহে একদিনই কর্মদিবস, টানা ৬ দিন বন্ধ ব্যাঙ্ক




চলতি সপ্তাহে টানা ৬ দিন বন্ধ ব্যাঙ্ক। ১০ই এপ্রিল ছিল দ্বিতীয় শনিবার ও ১১ই এপ্রিল রবিবার দুইদিনেই বন্ধ ব্যাঙ্ক। গোটা এপ্রিলে ৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। তার মধ্যে ছয়দিনেই এই সপ্তাহে। যদিও অঞ্চল বিশেষে ব্যাঙ্কের ছুটি আলাদা আলাদা হতে পারে।




এ সপ্তাহে শুধু সোমবারেই খোলা ব্যাঙ্ক। তাই আপনার যেকোনো জরুরী কাজ সোমবারেই সেরে নিন। নয়তো ছুটির কারণে আপনার খুব গুরুত্বপূর্ণ কাজও নাও করতে পেতে পারেন। ১০ই এপ্রিল ছিল দ্বিতীয় শনিবার ও ১১ই এপ্রিল রবিবার দুইদিনেই বন্ধ ব্যাঙ্ক।




আরবিআই এর ছুটির তালিকা অনুযায়ী ১৩ এপ্রিল মঙ্গলবার- উগাদি, তেলেগু নিউ ইয়ার, বোহাগ বিহু, গুড়ি পরবা, বৈশাখি, বিজু উৎসব। ১৪ এপ্রিল বুধবার ডা: আম্বেদকর জয়ন্তী, অশোকা দ্য গ্রেটের জন্মদিন, তামিল নিউ ইয়ার, মহা বিশুবা সংক্রান্তি, বোহাগ বিহু। ১৫ এপ্রিল বৃহস্পতিবার- হিমাচল ডে, পয়লা বৈশাখ। ১৬ এপ্রিল শুক্রবার- বোহাগ, বিহু। ২১ এপ্রিল মঙ্গলবার- রাম নবমী, ২৪ এপ্রিল মাসের চতুর্থ শনিবার, ২৫ এপ্রিল- মহাবীর জয়ন্তী। ফলে এই কয়েকদিন বন্ধ থাকবে। আবারও বলে রাখি ব্যাংকের ছুটি বিশেষ অঞ্চল বিশেষে হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code