Latest News

6/recent/ticker-posts

Ad Code

দ্বিতীয় বার করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

দ্বিতীয় বার করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়





দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও তাঁর স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত বলে নিজেই জানিয়েছেন টুইটারে। গত বছরের শেষ দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন বাবুল৷ আক্রান্ত হয়েছিলেন তাঁর বাবা-মাও। প্রয়াত হন মা সুমিত্রা বড়াল৷ সেই ধাক্কা সামলে উঠে ফের একবার করোনা আক্রান্ত বাবুল।



ট্যুইটারে বাবুল সুপ্রিয় লিখেছেন, 'আমি এবং আমার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছি৷ আমি এই নিয়ে দ্বিতীয় বার আক্রান্ত হলাম৷ আগামিকাল আমি আসানসোলে ভোটও দিতে পারব না৷ তৃণমূলের গুন্ডারা আসানসোলে অবাধ ও শান্তিপূর্ণ ভোটে বাধা দিতে যে ভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, সেটা আটকাতে আমার রাস্তায় থাকার দরকার ছিল৷'



আরও বলেন, 'তবে তৃণমূলের যে গুন্ডাবাহিনীকে আমি ২০১৪ থেকে সামলেছি, তাদের বেশি আনন্দিত হওয়ার কারণ নেই৷ ঘরে বসেই আমি আমার দায়িত্ব পালন করব আর আসানসোলের ৯টি আসনে জিততেই মানসিক ভাবে সব প্রার্থীকে সমর্থন জোগাব৷'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code