Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল এজেন্টকে মারধোর ও ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির বিরুদ্ধে




তৃণমূল এজেন্টকে মারধোর ও ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির বিরুদ্ধে


পঞ্চম দফার ভোটে উত্তপ্ত বর্ধমান। দফায় দফায় একাধিক বুথে গণ্ডগোলের খবর পাওয়া যায়। এদিন খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের জাহারপুরে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। 



খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে জাহাপুর এলাকায়77 নম্বর বুথের ছাপ্পা ভোট হচ্ছিল বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির পক্ষ থেকে দেওয়া হচ্ছিল ছাপ্পা ভোট। বাধা দিতে গেলে তৃণমূলের এজেন্ট সুব্রতকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। অভিযোগ মহেন্দ্র হালদার নামে এক বিজেপি কর্মী তৃণমূলের এই এজেন্ট মারধোর করে। 


তৃণমূলের কর্মী অমল কুন্ডু জানান বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছিল সেই প্রতিরোধ করতে গেলে মারধর করা হয় তৃণমূল কর্মীদের। অভিযোগ, বিজেপির এজেন্টের মারধোরে গুরুতর অসুস্থ তৃণমূলের এজেন্ট।

তৃণমূল এজেন্টকে মারধোর ও ছাপ্পার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Posted by Sangbad Ekalavya on Saturday, April 17, 2021
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code