মধুসূদন রায়, ময়নাগুড়ি ঃ দিলীপ ঘোষের রোড শো থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত তিন বিজেপি কর্মী। শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ইন্দিরা মোড় এলাকায় ।
এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শো হয় ময়নাগুড়িতে । রোড শো থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হন তিন বিজেপি কর্মী । আহতদের বাড়ি ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায় ।
তারা জানান, একটি পিকআপ ভ্যানের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় । এবং পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায় । পাশাপাশি জানা গেছে আহতদের একজনকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ