করোনার প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন তামান্না। হায়দরাবাদে একটি ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তামান্না। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কোভিড টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। তারপর সুস্থ হয়ে উঠে তামান্না। শেষ করেন 'ইলিভেন্থ আওয়ার' নামের সেই ওয়েব সিরিজ।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ইলেভেন্থ আওয়ার’ নামের এই ওয়েব সিরিজ। তিনি এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার পর মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন বলে শোনা যাচ্ছিলো। এ বিষয়ে তামান্না বলেছেন, ‘অভিজ্ঞতার জন্য এই ওয়েব সিরিজে অভিনয় করেছি, অর্থের জন্য নয়।’
‘ইলেভেন্থ আওয়ার’ তামান্নার দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে তামিল ভাষার ‘নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি। ইলেভেন্থ আওয়ার-এ তামান্নার অভিনয় নজর কেড়েছে দর্শকের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ