Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলে যোগ দিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি




তৃণমূলে যোগ দিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি





বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দল বদল অব‍্যাহত। একদিকে যখন নেতা মন্ত্রীদের দল পরিবর্তন করতে দেখা যাচ্ছে। তেমনি অন‍্যদিকে টলিউডের তারকারাও একে একে রাজনৈতিক ময়দানে। কেউবা ঘাসফুলে আবার কেউবা গেরুয়া শিবিরে। আজ তৃণমূলে যোগ দিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। তৃণমূল ভবনে তৃণমূল নেতা সৌগত রায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন অদিতি। 




এদিনের সাংবাদিক বৈঠকে সৌগত রায় বললেন, ‘অদিতি পরিচিত মুখ, বিদেশেও গেছে।আমি গর্বিত, আমার এলাকায় মেয়ে তৃণমূলে যোগ দিল।আমি অদিতিকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাচ্ছি।সাম্প্রতিককালে তৃণমূলে অন্যতম বড় যোগদান।’ 




অদিতি মুন্সি বলেন, ‘খুব ভাল লাগছে, তৃণমূলের একজন সদস্য হতে পেরে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করায় কৃতজ্ঞ।মমতাই বাংলার নতুন রূপকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কাজ করব।’ 'তোমরা কুঞ্জ সাজাও গো', 'হৃদ মাঝারে রাখিবো' সহ একাধিক কীর্তনের মধ‍্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অদিতি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code