Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেরলে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী ‘মেট্রো ম্যান’ শ্রীধরন




কেরলে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী ‘মেট্রো ম্যান’ শ্রীধরন




কেরলের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হচ্ছেন মেট্রো ম্যান। মেট্রো ম্যান হলেন, ই শ্রীধরন। আজ আনুষ্ঠানিক ভাবে বিজেপির তরফে তাঁর নাম ঘোষণা করা হয়। দল শীঘ্রই অন্য প্রার্থীদের নাম ঘোষণা করবে বলেও জানান বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন ‘মেট্রো ম্যান’। দল মুখ্যমন্ত্রী করতে চাইলে তিনি যে রাজি তা তিনি আগেই জানিয়েছিলেন।




শ্রীধরন দিল্লি মেট্রোর অন্যতম স্থপতি। গত সপ্তাহে বিজেপিতে যোগ দেন। 'বিধানসভা নির্বাচনের পর বিজেপি যদি চায়, তাহলে আমি মুখ্যমন্ত্রী হতে রাজি। আমি মুখ্যমন্ত্রী না হলে যে যে কাজ করতে চাইছি, সেগুলির উপর গুরুত্ব দিতে পারব না।' পিটিটিআই -কে দেওয়া এক সাক্ষাৎকারে আগেই জানিয়েছিলেন শ্রীধরন। তিনি আর বলেন, 'আমি রাজ্যপাল হতে চাই না। কারণ, সেটা পুরোপুরি সাংবিধানিক পদ। কোনও ক্ষমতাই নেই।’




আজ তিনি বলেন, ‘আমি যে কোনও কেন্দ্র থেকে ভোটে লড়াই করতে রাজি। তবে আমি এখন যেখানে আছি, সেই মলপ্পুরমের পোন্নানি থেকে বেশি দূরে কোনও কেন্দ্র না হলেই ভাল হয়। আমি জয়ের বিষয়ে নিশ্চিত। আমার দৃঢ় বিশ্বাস, বিজেপি ক্ষমতায় আসবে।’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code