Latest News

6/recent/ticker-posts

Ad Code

গলসিতে জনজোয়ার দেখে আবেগে ভাসলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়


গলসিতে জনজোয়ার দেখে আবেগে ভাসলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়



পূর্ব বর্ধমান:


গলসিতে জনজোয়ার দেখে আবেগে ভাসলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। গলসি দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে আয়োজিত হয়।একটি রোডশো। এদিনের রোড শো-তে একাধিক তৃণমূলের উচ্চ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন নেতা কর্মীরাও। 



এদিনের রোডশোয়ের শেষে শতাব্দি বলেন, এত মানুষের সমর্থন দেখে নিশ্চিত যে আরো একবার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন রোড শো গলসি বাজার থেকে প্রায় চার কিমি রাস্তা বিভিন্ন এলাকা পরিক্রমা করে গলসি উচ্চ বিদ্যালয় এর কাছে এসে শেষ হয় । 



গলসি ,খণ্ডঘোষ ,রায়না সাঁকো, ভুরি সহ সংলগ্ন এলাকা থেকে বহু তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়েছিলেন এদিনের রোড শোযে। রাজ্যে আট দফায় ভোট প্রসঙ্গে শতাব্দি বলেন গোটা বিষয়টি পরিকল্পিত । দফা বাড়িয়ে পরিকল্পনা করে ভোট করা হচ্ছে। বাংলার মানুষই তার দেবেন। বক্তব্যের শেষে শতাব্দি রায় বলেন রাজনীতির ময়দানে খেলা হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code