Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটের মুখে সারদাকাণ্ডে তৃণমূূল মুখপাত্র কুণাল ঘোষকে তলব ইডির






ভোটের মুখে সারদাকাণ্ডে তৃণমূূল মুখপাত্র কুণাল ঘোষকে তলব ইডির 





ভোটের মুখে বড় ধাক্কা! সারদকাণ্ডে তৃণমূূল মুখপাত্র কুণাল ঘোষকে তলব করলো ইডির। একের পর এক নানান তথ‍্য মিলছে বলে দাবি ইডির। মঙ্গলবার সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে। নোটিস পেয়েছি, যাব। সহযোগিতা করব। প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্রের।




সারদাকাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। এরপর জামিন পেয়েছিলেন তিনি। এখনো জামিনে রয়েছেন। এদিন ইডির তরফে সমন জারি করে মঙ্গলবার সকাল এগারো টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তাঁকে। 




সারদাকাণ্ডের সুরাহা হয়নি এখোনো। ইডি ও সিবিআই তদন্ত করছে। এর আগেও কুণাল ঘোষকে তলব করেছিল ইডি। এবার আরো একবার। ২০১৩ সালে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তৃণমূলের মুখপাত্র বলেন, "ক'দিন আগে নোটিস পেয়েছি। মঙ্গলবার দলের কাজ রাখিনি। আমি নিজে তদন্তের মুখোমুখি হয়েছে। এড়িয়ে যাইনি। আগামিকালও সসম্মানে যাব।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code