Latest News

6/recent/ticker-posts

Ad Code

'রক্ত বিক্রি করে কি ভারত আত্মনির্ভর হবে'- প্রশ্ন মিমির



'রক্ত বিক্রি করে কি ভারত আত্মনির্ভর হবে'- প্রশ্ন মিমির



লাগাতার পেট্রোল ডিজেল জ্বালানির মূল‍্য বৃদ্ধি হয়েই চলছে। এবার সেই মূলবৃদ্ধির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। গ্যাসের দাম যেভাবে বাড়ছে, ভারতবর্ষের মানুষকে এবার নিজের 'রক্ত বিক্রি' করতে হবে বলেও আক্রমণ করেন মিমি। পাশাপাশি গ‍্যাাসের দাম দেখে তাঁর মাথা ঘুরে যায় বলেও ক্ষোভ উগড়ে দেন মিমি। 




মঙ্গলবার টুইট বার্তায় মোদী সরকারকে বিঁধলেন নায়িকা। তিনি টুইটারের লেখেন, 'আজ সকালে আমার বাড়িতে রান্নার গ্যাস এসেছে। আমি (দাম দেখে) মাথা ঘুরে পড়ে গেছি। ক্যায়া হুয়া তেরা ওয়াদা? রক্ত বিক্রি করে কি ভারত আত্মনির্ভর হবে'। 




প্রসঙ্গত সম্প্রতি দফায় দফায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে রান্নার গ‍্যাসের দাম। আড়াই মাসে ২৫০টাকা বেড়েছে গ‍্যাসের দাম। মার্চের প্রথম দিনেই ২৫ টাকা করে বাড়ানো হয় গ্যাসের দাম। মিমির পাশাপাশি গ‍্যাসের দাম নিয়ে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল সদ‍্য তৃণমূলে যোগ দেওয়া অভিনেত্রী সায়নি ঘোষকেও। তিনি মজার ছলে স‍্যালাডের ছবি পোস্ট করে টুইটারে লেখেন, কেন্দ্র গ‍্যাসের দাম বাড়াচ্ছে আপনি স‍্যালাড বানাতে পারেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code