বিনা পোশাকে ক্যামেরার সামনে পোজ দিলেন কিম
সম্পূর্ণ নগ্ন! ক্যামেরার সামনে পোজ দিলেন মার্কিন রিয়ালিটি তারকা কিম কার্দাশিয়ান । নিজের বিউটি প্রোডাক্ট স্কিমসের জন্য ফটোশুটে পিঠ পর্যন্ত নেমে আসা খোলা চুলে পুরোপুরি পোশাক হীন অবস্থায় শরীরে নিজের সংস্থার ন্যুড মেকআপ ব্যবহার করে ক্যামেরার সামনে এসেছেন কিম। সেই ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি।
কিমের জন্ম লস অ্যাঞ্জেলসে। বয়স ৪০। হলিউড তারকা প্যারিস হিলটনের সঙ্গে বন্ধুত্বের সৌজন্যে প্রথম প্রচারের আলোয় আসেন তিনি। ধীরে ধীরে জনপ্রিয়তা পায় কিম। ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ মাধ্যমেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন। অভিনয়, মডেলিং, রিয়ালিটি শোয়ের পাশাপাশি নিজের বিউটি প্রোডাক্টের কোম্পানিও খোলেন কিম। এর আগেও নিজের সংস্থার সামগ্রী প্রচার করতে ক্যামেরার সামনে বোল্ড লুকে দেখা গিয়েছে তাঁকে। এবারও বিনা পোশাকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ