Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রীবেদি




বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রীবেদি




আগামী কাল রাজ‍্যে বিজেপির ব্রিগেড সমাবেশ। বক্তৃতা রাখবেন নরেন্দ্র মোদীও। আর তার ২৪টা ঘন্টা আগেই বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রীবেদি। দিল্লিতে বিজেপির সদর দফতরে তাঁর হাতে দলের সদস্যপদ তুলে দেন সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। বিজেপিকে ধন‍্যবাদ জানিয়ে যোগদানের সময়কে সোনার সময় বলেও অভিহিত করেন দীনেশ।



যোগদানের পর তিনি বিজেপি কে জনতার পরিবার বলেও অভিহিত করেন। তিনি বলেন, দুটো পরিবার হয় একটা রাজনৈতিক পরিবার আর একটি জনতার পরিবার। জনতার পরিবারে যোগদান করলেন বলে দাবি করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন এই প্রাক্তন তৃণমূল নেতা। তিনি বলেন, বলেন, 'ওই পার্টিতে একটি পরিবারের সেবা করা হয়। যে দলের নাম করতে চাইছে না আমি। আপনারা সবাই জানেন। আমি কোনওদিন নিজের বিচারধারা ভেঙে এগিয়ে যায়নি। আমার কাছ দেশ সবথেকে গুরুত্বপূর্ণ।'



ভোটে দাঁড়ান বা না দাঁড়ান নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় থাকবেন তিনি। তাঁর কথায়, "তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখান করেছেন বাংলার মানুষ। তাঁরা হিংসা বা দুর্নীতি নয়, উন্নয়ন চান। তাঁরা প্রকৃত পরিবর্তনের জন্য তৈরি। রাজনীতি খেলা নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজের মতাদর্শ ভুলে গিয়েছেন।" গত মাসে রাজ্যসভায় নাটকীয় পদত্যাগের মধ্যে দিয়ে তৃনণমূল ছেড়ে আজ বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই প্রবীণ নেতা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code