১৩টি আসনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস
শুক্রবার প্রথম দু’দফার ভোটের জন্য শুক্রবার যৌথ তালিকা ঘোষণা করে বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা। প্রথম দু’দফায় ৬০টি আসনে ভোট তার মধ্যে ৩৯টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামেরা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ৫টি আসনে ও কংগ্রেসের প্রার্থী রয়েছেন ১৩টি আসনে। সেই ১৩ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। নন্দীগ্রাম, পিংলা এবং এগরা এই ৩টি আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি।
প্রকাশিত তালিকা অনুযায়ী-
- পাথরপ্রতিমায়- সুখদেব বেরা
- কাকদ্বীপে- ইন্দ্রনীল রাউত
- ময়না- মানিক ভৌমিক
- ভগবানপুর- শিউ মাইতি
- এগরা- মানসকুমার কর মহাপাত্র
- খড়গপুর- সমীর রায়
- সবংয়- চিরঞ্জীব ভৌমিক
- বলরামপুর- উত্তম বন্দ্যোপাধ্যায়
- বাঘমুণ্ডিত- নেপাল মাহাতো
- পুরুলিয়া- পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়
- বাঁকুড়ায়- রাধারানি বন্দ্যোপাধ্যায়
- বিষ্ণুপুর- দেবু চট্টোপাধ্যায়
- কোতুলপুর- অক্ষয় সাঁতরা
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ