সমুদ্র সৈকতে বিজেপি নেত্রী সোনালি ফোগতের নাচ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সমুদ্র সৈকতে বিজেপি নেত্রী সোনালি ফোগতের নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি বিগ বস ১৪-র ঘরে দেখা যায় সোনালী ফোগতকে। বিগ বসের ঘর থেকে বেরনোর পর বেশ কয়েকটি নতুন ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী তথা বিজেপির হরিয়ানার মহিলা মোর্চার নেত্রী সোনালী ফোগত।
কখনো লাল আবার কখনো সাদা শাড়ি পরে ভিডিও শেয়ার করতে দেখা গেছে তাঁকে। সোনালির সেই সব প্রকাশ্যে আসতেই নেট পাড়া উত্তাল। নিমেষেই ভাইরাল। একের পর এক ভিডিয়ো নেট পাড়ায়। এর জেরে কেউ সোনালীর প্রশংসা করেন, আবার কেউ অভিনেত্রীকে কটাক্ষ করতেও পিছপা হননি। সবকিছু মিলিয়ে হরিয়ানার বিজেপির মহিলা মোর্চার সহ সভাপতি সোনালীর ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ