Latest News

6/recent/ticker-posts

Ad Code

অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

অজ্ঞাত পরিচয় ব্যক্তি উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় 



ময়নাগুড়িঃ মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর কামাত সংলগ্ন কুহুলি ব্রিজ এলাকায় । প্রত্যেক দিনের মতো আজও স্থানীয়রা চা পাতা তুলতে বাগানে জান এবং আজ হঠাৎ করেই ব্রিজের নিচে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রিতিমত আতঙ্ক সৃষ্টি করেছে তাদের মনে । তারা জানান, সেই অজ্ঞাত পরিচয় লোকটির মুখ দিয়ে বের হচ্ছে সাদা ফেনা , এবং সে বেঁচে ছিল । 


প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম বলেন , এই রাস্তা হয়ে সকালে ব্যবসার কাজে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ দেখি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পড়ে রয়েছে এবং মুখ দিয়ে বের হচ্ছে সাদা ফেনা, তার নিঃশ্বাস চলছে এবং জীবিত আছেন সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। পরে খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় ।

 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ।  পুলিশ সূত্রে খবর,  সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তবে তার আসল পরিচয় কি তা জানার চেষ্টা চলছে এবং ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code