সিনিয়র ওমেন্স ক্রিকেটে বড় ধরনের সাফল্য জলপাইগুড়ি পূর্বাঞল উচ্চ বিদ্যালয়ের অভাবি মেয়ে রুকমনির
সিনিয়র ওমেন্স ক্রিকেটে বড় ধরনের সাফল্য জলপাইগুড়ি পূর্বাঞল উচ্চ বিদ্যালয়ের অভাবি মেয়ে রুকমনির। সে সিনিয়র বেঙ্গল ওমেন্স ক্রিকেটে সুযোগ পেল।
জলপাইগুড়ির মেয়ে হিসেবে এটাই বড় সাফল্য রুকমনির। তার বাড়ি রাজবাড়ী পাড়ায়। অভাবি ঘরের মেয়ে রুকমনি। বাবা অশোক রায় দীর্ঘ কয়েক বছর ধরে পায়ের সমস্যা নিয়ে বাড়িতে বসা । তার ছেলে কিষাণ রায় একটি ছোট হোটেলে কাজ করে সংসার চালায়।
পরিবারের নানা সমস্যা থাকা সত্ত্বেও রুকমনিকে জেলা ক্রিড়া সংস্থার সচিব কুমার দত্ত ও রুকমনির কোচ উদয় রায় ও বিদ্যালয় বিশেষ ভাবে সাহায্য করেছে। তার ফল সরূপ এই ধরনের সাফল্য বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
লেফট হ্যান্ড স্পিনার রুকমনি। সে কুড়িজনের লিস্টে সরাসরি সিনিয়র বেঙ্গল ওমেন্স এ সুযোগ পেয়েছে।রুকমনি যদিও এখন কলকাতায় cab কোচিং সেন্টারে । তবুও সে ফোনে জানিয়েছে আগামীতে ভালো খেলে ভারতীয় টিমে এ খেলার ইচ্ছা রয়েছে তার।
সাংবাদিক-অমিত বনিক
জন্মসূত্রে জলপাইগুড়ির বাসিন্দা অমিত বনিক স্নাতক সম্পন্ন করার পর ২০১৫ সাল থেকে পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২০ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। জলপাইগুড়ি শহর এবং এর আশেপাশের এলাকার তৃণমূল স্তরের খবর থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ