Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুয়েজ খালে আটকে পড়েছে এভারগ্রিন, নৌচলাচল বন্ধ

সুয়েজ খালে আটকে পড়েছে এভারগ্রিন, নৌচলাচল বন্ধ



বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জলপথগুলোর অন্যতম সুয়েজ খাল।এই সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়েছে দুই লাখ টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজ এভারগ্রিন। এর ফলে সেখানে অন্য নৌযানের চলাচল বন্ধ হয়ে গেছে।

এভারগ্রিন জাহাজটি ৪০০ মিটার লম্বা, ৫৯ মিটার চওড়া। বহন করতে পারে ২০ ফুট পরিমাপের ২০ হাজার শিপিং কন্টেইনার।



কন্টেইনারবাহী এভারগ্রীন জাহাজটি আটকে পড়ায় চলাচলের আর কোনো পথ নেই। শিপিং কোম্পানি জিএসি এবং শিপিং ডাটা বিষয়ক রিফাইনিটিভ এইকনের তথ্যে এসব কথা বলা হয়েছে। 


জানাযায়, জাহাজটি লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর হয়ে রটারড্যাম যাচ্ছিল। পথে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে এটা আড়াআড়িভাবে আটকা পড়ে। এর ফলে আশপাশে জড়ো হয়ে যায় আরো ১৫টি জাহাজ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code