Latest News

6/recent/ticker-posts

Ad Code

১০০ দিনের কাজে দুর্নীতি অভিযোগ পঞ্চায়েত ও পঞ্চায়েত প্রতিনিধি বিরুদ্ধে



১০০ দিনের কাজে দুর্নীতি অভিযোগ পঞ্চায়েত ও পঞ্চায়েত প্রতিনিধি বিরুদ্ধে




2021 সালের ভোট ঘোষণা হওয়ার পরে ময়না র কংসাবতী নদীতে 100 দিনের মাটিকাটা কাজ করতে গিয়ে নানা দুর্নীতি অভিযোগ উঠে এলো পঞ্চায়েত ও পঞ্চায়েত প্রতিনিধি বিরুদ্ধে।




পূর্ব মেদিনীপুর,সুজিত মণ্ডল




আজ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না 206 বিধানসভার একের দুই নম্বর অঞ্চলে। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও শাসকদলের পঞ্চায়েত প্রতিনিধিরা 100 দিনের মাটিকাটা কাজ হবে বলে মহিলাদের দিকে নিয়ে যায়। শাসক বিরোধীরা জানতে পেরে সেই কাজে বাধা দেয়। উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। জানা যায় 2019-- 20 সালে এই কাজের জন্য মাস্টাররোল সই করা হয়েছিল। আজকে মাটি কাটার কাজ করতে এসে মহিলা রা জানতে পারে তাদের দেওয়াল লিখন করতে হবে। এই কাজ না করলে তাদের আর কোনদিন কাজ করতে দেয়া হবে না এবং বাড়ি, রাস্তা কোন কিছুই ঢালাই করে দেওয়া হবে না।


 
আর একজন অভিযোগ করেন পান বরজ করে দেবে বলে ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যায়। যখন সরকার থেকে তা পাস হয়ে টাকা আসে তখন সেই টাকা পঞ্চায়েতের প্রতিনিধিরা দিতে অস্বীকার করে, বলে তোমার পান বরজের টাকা দেওয়া হবে না।আর এক মহিলা অভিযোগ করেন ভোট চাইতে গিয়ে চা-বিস্কুট খেয়ে শাসকদলের প্রচারে যেতে চাপ দেওয়া হয় ।প্রচারে যেতে অস্বীকার করলে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়।। এই অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে বিরোধীরা বিডিও অফিসে ও নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code