Latest News

6/recent/ticker-posts

Ad Code

মমতার হয়ে জোর সওয়াল পিকের, দিলেন চ্যালেঞ্জ




মমতার হয়ে জোর সওয়াল পিকের, দিলেন চ্যালেঞ্জ




মমতার হয়ে জোর সওয়াল করলেন প্রশান্ত কিশোর। শুক্রবার আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচন হবে আট দফায়। তার পরের দিনই আক্রমণাত্মক ট্যুইট করলেন তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী প্রশান্ত কিশোর। আসন্ন নির্বাচনে বাংলার মানুষ ‘ঘরের মেয়ে’-কেই বেছে নেবেন বলে জানালেন তিনি। ফের মসনদে বসবে তৃণমূল কংগ্রেস সরকারই। ২ মে না মিললে তখন তিনি জবাবদিহি করবেন বলেও জানায় পিকে।



২০১৯ সালে লোকসভা ভোটে বাংলায় বিজেপি ১৮টি আসন পাওয়ার পর নিজেদের ভিতকে শক্ত করতে পিকের সঙ্গে চুক্তি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিক বার পিকে-কে সক্রিয় ভুমিকায় দেখা গেছে। ডিসেম্বরে তিনি ট্যুইট করে জানিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি তিন অঙ্কে পৌঁছতে পারবে না। নির্বাচনের দামামা বাজতেই ফের সক্রিয় প্রশান্ত কিশোর। এবার ফের পিকে বললেন, বাংলার মানুষ ঘরের মেয়েকেই আপন করে নেবেন।
এদিন প্রশান্ত কিশোর লেখেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য ভারতের অন্যতম প্রধান লড়াইটা বাংলা থেকেই লড়া হবে। এবং সেই লড়াইয়ের জন্য বার্তা-সহ বাংলার মানুষ তৈরি। সময় মতো সঠিক তাসটি ফেলতে বদ্ধপরিকর তাঁরা। বাংলা নিজের মেয়েকেই চায়।‘ এরপর চ্যালেঞ্জ এর সুরে লেখেন, ২ মে ভোটগণনার দিন তাঁর কথা না মিললে জবাবদিহি করবেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code