Latest News

6/recent/ticker-posts

Ad Code

আট দফার ভোট, ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়



আট দফার ভোট, ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়



নির্বাচন কমিশন রাজ্যে আট দফার ভোট ঘোষণা করেছে। এই ঘোষণায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়৷



এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, "কাকে সুবিধা দিতে আট দফা ভোট ঘোষণা করা করল কমিশন?"। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের নিরপেক্ষ থাকা উচিত ছিল৷ গুরুত্বপূর্ণ বডি হয়ে কোনও রাজ্যকে সুবিচার দিতে না পারলে, সাধারণ মানুষ কোথায় যাবে?’’



এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি’র দাবি এবং তাদের চাহিদা মেনে এই নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে৷ এমনকী জেলাগুলোকেও ভাগ করে দেওয়া হয়েছে৷ কিন্তু কেন জেলাগুলোকে ভাগ করে দেওয়া হল? সেই প্রশ্নও তোলেন তিনি ৷ তিনি এও বলেন," দক্ষিণ ২৪ পরগণায় যেহেতু তৃণমূলের শক্ত ঘাঁটি, তাই সেখানে তিন দিনে ভোট করা হচ্ছে৷ এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় হয়েছে?৷ এই নির্ঘণ্ট প্রকাশ করে বাংলাকে অপমান করা হয়েছে৷ তাঁর হুঙ্কার বাংলার মানুষ এর জবাব দেবে৷"




মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা কেন পশ্চিমবঙ্গে এত বেশি দফায় ভোট করা হবে তাঁর ব্যাখ্যা অবশ্য আগেই দিয়েছিলেন৷ ভোট ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, "২০১৬ সালে বাংলায় ছয় দফায় ভোট হয়েছিল৷লোকসভা নির্বাচনে ভোট হয়েছিল সাত দফায়৷ তাই সাত থেকে আট দফায় ভোট হওয়াটা বড় কোনও ইস্যু হতে পারে না৷ এছাড়াও রাজ্যে বিভিন্ন দলের অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়টি আমাদের নজরে রাখতে হয়েছে৷ দেখতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিও৷"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code