ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
লাগাতার চলচ্ছে জ্বালানীর মূল্যবৃদ্ধি। আজ ফের বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। বুধবার মাঝরাতে রান্নার গ্যাসের দাম বাড়ানো হল আরও ২৫ টাকা। এর আগে ৫০ টাকা ও এরপর দুই ধাপে ২৫ টাকা বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। ফলে এক মাসে ১০০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা, ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা।
মাস এখনও শেষ হয়নি অথচ একের পর এক চলছে মূল্য বৃদ্ধি। কারণ হিসেবে ষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে গ্যাসের ও তার উপাদানের দাম বৃদ্ধিই এর কারণ। এদিকে প্রশ্ন উঠছে রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক কাজে ব্যবহারের সিলিন্ডারের দাম কমছে কেন। প্রসঙ্গত, ডিসেম্বরে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল প্রায় ১০০ টাকা। ফেব্রুয়ারিতেও বাড়ল আরও ১০০ টাকা। এদিকে ভর্তুকি কি হবে তা নিয়েও আশঙ্কায় মধ্যবিত্ত।
এদিকে নীরব কেন্দ্রীয় সরকার। লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ইলেক্ট্রিক স্কুটার করে ফিরহাদ হাকিমকে সঙ্গে করে নবান্নে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলমত নির্বিশেষে সকলকে আন্দোলনে নামার আবেদন জানান তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ