Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়ি যাবেন ইলেক্ট্রিক স্কুটারেই, জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলমত নির্বিশেষে সবাইকে পথে নামার আবেদন মমতার



বাড়ি যাবেন ইলেক্ট্রিক স্কুটারেই, জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলমত নির্বিশেষে সবাইকে পথে নামার আবেদন মমতার 



পেট্রোল, ডিজেল ও এলপিজির লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে আজ এক অভিনব প্রতিবাদ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সামনে থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মমতা। বৃহস্পতিবার ইলেকট্রিক স্কুটিতে রাজ্যের সচিবালয় নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেক্ট্রিক স্কুটারে চেপে হাজরা থেকে নবান্নের পথে যান মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুটি চালাচ্ছিলেন ফিরহাদ হাকিম আর পিছনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



এখানেই থেমে থাকেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে দলমত নির্বিশেষে সবাইকে পথে নামার আবেদন জানান মমতা। তিনি লেখেন, "কেন্দ্রীয় সরকার কর্তৃক পেট্রোল, ডিজেল ও এলপিজি-র লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ নাগরিককে ফেলে দিয়েছে ভয়াবহ সংকটে। পেট্রোপণ্যের এই আকাশচুম্বী মূল্যের ফলে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষ প্রভূত সমস্যায় পড়েছে। কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির কড়া নিন্দা জানাই। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আন্দোলন আগামী দিনে আরও জোরালো হবে। আজ প্রতিবাদ স্বরূপ বাড়ি থেকে নবান্ন পর্যন্ত ব্যাটারি চালিত ই-স্কুটারে সওয়ার হলাম, ফেরার পথেও একই পন্থা অবলম্বন করব। এই অভাবনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমি দলমত নির্বিশেষে সবাইকে পথে নামার আবেদন জানাই।"




তিনি আরও জানান, কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না। ১ কোটি লোক আয়তায় রয়েছে। এটা LPG গ্যাস নয়, ইলেকশন এলে মিথ্যে কথার গ্যাস দেয় কেন্দ্র। দেশ জুড়ে পথে নামুন। দেশটাকে বিক্রি করে দিচ্ছে। কবে হয়ত দেশের নামটাও বদলে দেবে। সন্ধে বেলায় গ্রিন কারেই বাড়িতে যাবেন। গতকাল থেকে আরও বড় আন্দোলনে নামবে তৃণমূল। পাশাপাশি তিনি এও জানান যে আজ তিনি বাড়ি ফিরবেন এই ইলেক্ট্রিক স্কুটি করেই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code