Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দীপক কুমার রায়




বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দীপক কুমার রায়



সামনেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের প্রাক্কালে দলবদলের পালা অব‍্যাহত। বিজেপি থেকে তৃণমূল কিংবা তৃণমূল থেকে বিজেপিতে। একদিকে যখন তৃণমূলের নেতা মন্ত্রী থেকে একাধিক হেভিওয়েট নেতা বিজেপিতে যোগদান করছে তখন উলটো পথে হাটলেন বিজেপি নেতা দীপক কুমার রায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। 




বিজেপির রাজ‍্য এসসি মোর্চার নেতা ছিলেন দীপক কুমার রায়। তৃণমূল ভবনে রাজ‍্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ‍্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগদান করলেন তিনি। পাশাপাশি বিজেপি রাজ‍্য এসসি মোর্চার সদস‍্য সুব্রত ও এদিন তৃণমূলে যোগদান করেন। দুজনের হাতেই পতাকা তুলে দিয়ে তৃণমূলে সামিল করেন পার্থ চট্টোপাধ‍্যায়। 




২০১৪ সালে বিজেপি থেকেই দীপক বাবুর রাজনৈতিক জীবন শুরু। দলে যোগ দেওয়ার পর দীপক হালদার , "আমি ২০১৪ সালে রাজনীতিতে আসি। ৩৪ বছরের বাম সরকার উন্নয়নের কোনও কাজই করেনি। শুধু ভাঁওতাবাজি দিয়ে গেছে। ২০১১ সালে মমতা বন্দোপাধ্যায় রাজ্যের কী করে ভাল করা যায় সেই নিয়ে ভাবতে শুরু করেন ও কাজ করতে শুরু করেন। ২৪ ঘন্টা তিনি রাজ‍্যের ভালোর জন‍্য ভেবে এসেছেন।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code