১২ ঘন্টার বনধ ডাকলো বামফ্রন্ট
আজ বামফ্রন্টের নবান্ন অভিযানে ধুন্দুমার। আর তার প্রতিবাদেই আগামীকাল শুক্রবার সারা রাজ্যব্যাপী ১২ ঘন্টার বনধ ডাকলো বামফ্রন্ট। 'আজকের ঘটনার দায় নিতে হবে সরকারকে' এই দাবি তাঁদের। সিপিএম নেতা মহম্মদ সেলিমের কথায়, 'যাঁরা দাবি তুলছে, দুর্নীতির দিকে আঙুল তুলছে, তাঁদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। আহতদের ক্ষতিপূরণ দিতে হবে। বামপন্থীরা দমবে না'।
প্রসঙ্গত, আজ ১০টি বাম ছাত্র-যুব সংগঠনের কর্মী-সমর্থকরা কলেজ স্ট্রিট চত্বরে জড়ো হয়ে যথারীতি মিছিল শুরু হয়। ধর্মতলার ডোরিনা ক্রসিং-র কাছে পৌঁছতেই মিছিলের পথ আটকায় পুলিস। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টাও করে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটানো ও জলকামান ছোঁড়ে। অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
এর প্রতিবদে মৌলালিতে অবস্থান বিক্ষোভে বসলেও ফের তাঁদের উপর পুলিস লাঠিচার্জ করা হয়। নবান্ন অভিযান ঘিরে এককথায় ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আর তারেই প্রতিবাদে আগামীকাল রাজ্য ব্যাপী ১২ ঘন্টা হরতাল কর্মসূচির ডাক দিল বামফ্রন্ট।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ