তৃতীয় দফার "দুয়ারের সরকার" কর্মসূচি আলিপুরদুয়ার জংশন কালিবাড়ির মহামায়া প্রাইমারি বিদ্যালয়ে
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুক্রবার আলিপুরদুয়ার জংশন কালিবাড়ি যুব সংঘ, মহামায়া প্রাইমারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হল তৃতীয় দফার "দুয়ারের সরকার" কর্মসূচি।এদিনের আগেও দু'দফায় "দুয়ারে সরকার" কর্মসূচি অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ার জংশন নর্থ পয়েন্ট এলাকায়।
স্বাস্থ্যসাথী সহ এগারোটি প্রকল্পের সমস্ত তথ্য এবং পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়বার মত।করোনা অতিমারীর কথা মাথায় রেখে উন্মুক্ত স্থানে,সামাজিক দূরত্ব বিধি মেনে এই প্রকল্পের সকল পরিষেবা প্রদানে উদ্যোগী হন আধিকারিকের।
রাজ্য সরকারী পরিষেবা পেতে এদিন প্রায় পাঁচ হাজার সাধারণ সমবেত হন এই ক্যাম্পে বলে জানা যায়।এমাসের ২১ তারিখে চতুর্থ দফার "দুয়ারে সরকার"-এর ক্যাম্প একই জায়গায় একই সময়ে অনুষ্ঠিত হবে খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ