Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোনওদিন করোনা শূন্য হবে না পৃথিবী, আশঙ্কা হু-এর



কোনওদিন করোনা শূন্য হবে না পৃথিবী, আশঙ্কা হু-এর



কোনওদিন করোনা শূন্য হবে না পৃথিবী, এমনই মনে করছে হু এর প্রতিনিধি দল। সম্প্রতি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চিনের উহানে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ‍্য সংস্থার প্রতিনিধি দল। আর সেখানেই গিয়েই তাঁরা মনে করছেন করোনা কখনোই পৃথিবী থেকে বিদায় নেবে। পাশাপাশি সেই প্রতিনিধি দলের দুজন করোনা আক্রান্ত হয়েছেন। 


বিশ্ব স্বাস্থ‍্য সংস্থার প্রতিনিধি দল চিনের স্বাস্থ‍্য আধিকারিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তি শাখার প্রধান মারিয়া ভ্যান কেরখোভে বলেন, বিশ্ব কখনও রোগী শূন্য হবে না। চিন সহ সারা বিশ্বের উপর নজরদারির কাজ চালিয়ে যেতে হবে। এদিকে চিনে যাওয়ার পর প্রতিনিধি দলের দুজনের করোনা পরীক্ষা হয়েছে। আপাতত কোয়ারান্টিনে আছেন হু-এর প্রতিনিধিরা।


চিনের উহান থেকেই করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বলে চলছিল জল্পনা। হুনান সি ফুড মার্কেট বা উহানের ভাইরোলজি ইনস্টিটিউট থেকে এই ভাইরাস ছড়িয়েছে বলে জল্পনা তৈরি হয়। সেই জল্পনার প্রেক্ষিতে এবার বিশ্ব স্বাস্থ‍্য সংস্থার প্রতিনিধি দল ভাইরাসের উৎপত্তিস্থল খতিয়ে দেখতে উহানে পৌঁছেছেন। ২০১৯ সালের শেষ দিকে করোনা প্রথম হানা দেয় চিনের উহানে। এখনও পর্যন্ত করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২০ লক্ষ ৬ হাজার ৬১১ জনের। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৩৭ লক্ষ ৬৫ হাজার ৭২৫। 


এদিকে কোভিড ১৯-এর দ্বিতীয় বছর আরও বেশি ভয়ানক হতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে সতর্ক হতে বলেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code