Latest News

6/recent/ticker-posts

Ad Code

টেস্ট ক্রিকেটের ইতিহাস নজিরবিহীন ঘটনা! আম্পায়ারের দায়িত্বে প্রথম মহিলা



টেস্ট ক্রিকেটের ইতিহাস নজিরবিহীন ঘটনা! আম্পায়ারের দায়িত্বে প্রথম মহিলা



টেস্ট ক্রিকেটের ইতিহাস নজিরবিহীন ঘটনার সাক্ষী হল। ১৪৪ বছরের টেস্ট ইতিহাসে বৃহস্পতিবার সিডনি টেস্টে প্রথম আম্পায়ারের দায়িত্ব সামলালেন এক মহিলা আম্পায়ার। এই নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক।ভারত–অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। 


নামিবিয়া বনাম ওমান পুরুষদের ওয়ানডে ম্যাচে আম্পায়ার ছিলেন ৩২ বছর বয়সি পোলোসাক। বিগ ব্যাশ টি–২০ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচে দায়িত্ব সামলেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল তাঁকে। মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে তাঁর 


মাত্র ১৫ বছর বয়স থেকেই আম্পায়ারিং শুরু করেছিলেন পোলোসাক। এদিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ার পরেই তাঁর দিকেই নজর বিশ্বের। নজির গড়ার পরেই তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি নেটিজেনরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code