২০২১টি ডুব দিয়ে বর্ষবরণ করল বিষ্ণুপুরের সদানন্দ
২০২১টি ডুব দিয়ে বর্ষবরণ করল বিষ্ণুপুরের সদানন্দ
SER-23,বাঁকুড়া,১ জানুয়ারী
২০২১টি ডুব দিয়ে অন্যরকম ভাবে বর্ষবরণ করে নিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের ছেলে সদানন্দ দত্ত ।
কালচক্রের নিয়মে একদিন পুরাতনকে বিদায় জানাতেই হয়, আর নতুনকে করে নিতে হয় আপন । সেই মতো ২০২০সালকে বিদায় জানাতে এবং ২০২১ কে আপন করে নিতে ,একদিকে উত্তুরে বাতাস অপরদিকে কনকনে শীতকে উপেক্ষা করে বিষ্ণুপুরের লালবাঁধে ২০২১টি ডুব দিলেন সদানন্দ দত্ত ।
তার এই বর্ষবরণ করাকে প্রত্যক্ষ করতে অসংখ্য মানুষ ভীড় জমান বিষ্ণুপুরের লালবাঁধে। তবে এভাবে ২০২১ টি ডুব দিয়ে বিশ্বরেকর্ড গড়ার ইচ্ছে প্রকাশ করেছেন সদানন্দবাবু । কিন্তু কবে হবে তার এই লক্ষ্য পূরণ এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন তিনি।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
২০২১টি ডুব দিয়ে বর্ষবরণ করল বিষ্ণুপুরের সদানন্দ SER-23,বাঁকুড়া,১ জানুয়ারী ২০২১টি ডুব দিয়ে অন্যরকম ভাবে বর্ষবরণ করে নিলেন বাঁকুড়ার বিষ্...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন