Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের বিধানসভাগুলিকে ৩ ভাগে ভাগ করার নির্দেশ ইয়েচুরির



রাজ্যের বিধানসভাগুলিকে ৩ ভাগে ভাগ করার নির্দেশ ইয়েচুরির 



একুশের নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যের ২৯৪টি আসনকে ৩ রকম ভাগে ভাগ করে তালিকা দেওয়ার নির্দেশ দিল ইয়েচুরি। রাজ্যের বিধানসভা আসনগুলিকে ৩ ভাগে ভাগ করে রিপোর্ট পাঠাতে হবে বলেই রবিবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে সীতারাম ইয়েচুরি নির্দেশ দিয়েছেন। 


সীতারাম ইয়েচুরির পরামর্শ-

  • কোন আসনগুলোতে আমরা জিতব।
  • কোন আসনগুলোতে আমরা লড়াই দিতে পারব।
  • কোন আসনগুলোতে আমরা হারব।

এই তিনটি ভাগে ভাগ করার নির্দেশ দিয়েছেন সীতারাম ইয়েচুরি। 


আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে সিপিএম। সিপিএম বুঝে নিতে চাইছে কোন কোন আসনগুলিতে দল ভালো ফল করতে পারবে।পাশাপাশি, তরুণ প্রজন্মকে প্রার্থী করার পক্ষে জোর দিচ্ছে ইয়েচুরি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code