Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলিপুরদুয়ারে চারটি কেন্দ্রে শুরু হয়েছে কোভিড ভ‍্যাকসিন প্রয়োগ

আলিপুরদুয়ারে চারটি কেন্দ্রে শুরু হয়েছে কোভিড ভ‍্যাকসিন প্রয়োগ



সারা দেশের পাশাপাশি জেলা অলিপুরদুয়ারেও শনিবার শুরু হল কোভিড ভ্যাকসিন টিকাকরণ।জেলার চারটি কেন্দ্রে এদিন চারশো জন প্রথম সারির করোনা যোদ্ধাকে টিকা প্রদান করা হয় বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর।


এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ছাড়াও কামাখ্যাগুড়ি স্বাস্থ্য কেন্দ্র,যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল এবং ফালাকাটা গ্রামীন হাসপাতালে প্রথম পর্যায়ের টিকাকরণ করা হয়।করোনা বিধি মেনে প্রতিটি কেন্দ্রে একটি নির্দিষ্ট ঘরে টিকা প্রদান করা হয়।প্রথম পর্যায়ে জেলার প্রথম সারির এক হাজার যোদ্ধাকে টিকাকরণ করবার পরিকল্পনা রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের।টিকা নেওয়ার পর যদি কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় সেদিকেও নজর রাখছে জেলা স্বাস্থ্য বিভাগ।এদিন জেলা হাসপাতালে প্রথম টিকা নেন স্বাস্থ্যকর্মী চন্দন বাস্ফট, আয়ুস হাসপাতাল সুপার উদয় দাস এবং জেলা হাসপাতাল সুপার চিন্ময় বর্মনের পাশাপাশি কোভিশিল্ড টিকা নেন অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।



জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ গিরিশচন্দ্র বেরা জানান,এদিন প্রথম কোভিশিল্ড টিকা দেওয়া হয় জেলা হাসপাতালের এক সাফাই কর্মীকে।এরপর হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের একে একে টিকাকরণ করা হয়।টিকাকরণ হওয়ার পর এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা তা দেখবার জন্য প্রত্যেককে আট ঘণ্টা অবজারবেশনে রাখার কথাও জানান তিনি।পাশাপাশি সোমবার থেকে সপ্তাহে চার দিন করে পরবর্তী টিকাকরণ প্রক্রিয়ার কথাও শোনা যায় তার মুখে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code