ABVP ও TMCP ছাত্র সংগঠনের সংঘর্ষ ও বোমাবাজি ঘটনায় উত্তপ্ত বাজকুল,ঘটনাস্থলে পুলিশ
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বাজকুল কলেজে এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বোমাবাজির অভিযোগ ভাঙচুর একাধিক গাড়ি, ধরিয়ে দেওয়া হলো একাধিক মোটরসাইকেল, ঘটনায় উত্তপ্ত গোটা বাজকুল এলাকা।
এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ কলেজের ভিতরে এবিভিপি র দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেওয়া হয় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে জানিয়ে শুরু হয় বচসা এবং সংঘর্ষ। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ, তাদের পাল্টা দাবি এবিভিপি ছাত্রসংগঠন পূর্ব মেদিনীপুর জেলায় আছে বলে আমার জানা নেই।
পাশাপাশি শুভেন্দু অধিকারী কে নিয়ে মীরজাফরের আখ্যা দিয়ে বলেন নব এবং পুরাতন বিজেপি কর্মীর মধ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে, গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাজকুল এলাকায়, ঘটনার প্রতিবাদে দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ভগবানপুর থানার বিশাল পুলিশবাহিনী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ